1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ফেনসিডিল ও ডিএক্স উদ্ধার যশোরে বাসে তল্লাশি: ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামনগরে শুরুর ৪ দিন পর অনুমোদনহীন মেলা বন্ধ করলো প্রশাসন তালায় সীমানা পিলারসহ আটক ৪

যশোরে মহান মে দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপিত

  • প্রকাশিত সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর

যশোরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালু করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “শ্রমিকদের প্রতি আমাদের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা চেষ্টা করছি যেন প্রতিটি শ্রমিক তার হারানো কাজ ফিরে পায় এবং নিয়মিত ন্যায্য মজুরি পায়। সরকারের পক্ষ থেকে আমরা এমন সব উদ্যোগ নিচ্ছি যাতে শ্রমিক পরিবারগুলোতে স্বচ্ছলতা ফিরে আসে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

শ্রমিক ও মালিকপক্ষের সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, কেবল সেই প্রতিষ্ঠানই উন্নতি করেছে যেখানে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা সন্তুষ্ট চিত্তে কাজ করেন। যারা শ্রমিকদের শোষণ করে, তারা সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে সেই প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না।”

তিনি আরও যোগ করেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার জনগণের সরকার। আপনাদের কষ্ট লাঘবের জন্য আমাদের প্রচেষ্টা প্রতিদিন, প্রতি মুহূর্তে অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভা শুরু হয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যশোরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে। সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মজনু এবং জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা কর্মক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং উৎপাদনশীলতা বাড়াতে মালিক-শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host