1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
যশোর বেনাপোলে যুবককে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামিদের সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ কুমিল্লা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও কুড়িগ্রামে দুর্ঘটনায় নিহত ছয় বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযান, ফেনসিডিল ও ডিএক্স উদ্ধার যশোরে বাসে তল্লাশি: ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক বিক্ষোভে যোগ দিতে দেশে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামনগরে শুরুর ৪ দিন পর অনুমোদনহীন মেলা বন্ধ করলো প্রশাসন তালায় সীমানা পিলারসহ আটক ৪

দ্রুত সময়ের মধ্যে যশোর পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কার হবে: প্রতিমন্ত্রী অমিত

  • প্রকাশিত সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর

দ্রুত সময়ের মধ্যে যশোর পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (০১ মে) প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভোলা ট্যাংক রোড হতে এম এম আলী রোড (গুরুদাস বাবু লেন) পর্যন্ত আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, যশোর পৌরসভা অনেক পুরাতন একটি পৌরসভা কিন্তু সড়ক গুলোর অবস্থা অত্যান্ত নাজুক।

আমারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে পর্যায়ক্রমে দ্রুত সময়ের মধ্যে সড়ক গুলো সংস্কার করতে পারি। আসন্ন বর্ষা মৌসুমে পৌরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে আমাদের কাজ চলমান। বিগত বর্ষা মৌসুমের চেয়ে এবার পৌরবাসীর ৫০ ভাগ কষ্ট লাঘব হবে।

আমি যশোরবাসীকে আশ্বস্ত করতে চাই আমাদের কাজ সফল হলে পৌরবাসীর কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান, ৩৫৫ মিটার দৈর্ঘ্য এবং ৬ মিটার প্রস্থের এই সড়কে ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কাজ শেষ হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host