1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’

মণিরামপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল: প্রশাসনের নীরবতায় বেপরোয়া সন্ত্রাসীরা

  • প্রকাশিত সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫২ বার পড়েছেন

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর এলাকায় এক সংখ্যালঘু পরিবারের পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে ভয়াবহ মব সন্ত্রাসের অভিযোগ উঠেছে। জেলা পুলিশ সুপারের নির্দেশ থাকা সত্ত্বেও স্থানীয় থানা পুলিশের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে অভিযোগ উঠেছে।

‎ভুক্তভোগী প্রভাষ ঘোষ, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্য, অভিযোগ করেছেন-তার পৈত্রিক প্রায় ৫ একরের অধিক জমি দখলের জন্য একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নির্যাতন, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

‎অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবুল হোসেন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ইকবাল হোসেন, সোহাগ হোসেনসহ আরও ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী, যারা স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্যে মব সৃষ্টি করে জমি দখল করে রেখেছেন।

‎অভিযোগ রয়েছে, সংখ্যালঘু হওয়ায় প্রভাষ ঘোষ ও তার পরিবারকে পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে এবং তাদের দেশত্যাগে বাধ্য করার অপচেষ্টা চলছে। আদালতের একাধিক রায়, তদন্ত রিপোর্ট এবং প্রশাসনিক নির্দেশনা ভুক্তভোগীর পক্ষে থাকলেও অভিযুক্তরা প্রকাশ্যে আইনের তোয়াক্কা করছে না। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো-যশোরের পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও মণিরামপুর থানা পুলিশ এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এতে করে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

‎গত ৫ আগস্ট ২০২৪ তারিখে অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, “এই সময় আমাদের, এই জমিতে পা রাখলে তোকে মেরে ফেলা হবে।”এরপর থেকেই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। বর্তমানে জমিতে উৎপাদিত পাকা ইরি ধান জোরপূর্বক কেটে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। দীর্ঘদিনের নির্যাতনের শিকার হয়ে প্রভাষ ঘোষ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলেও পরিবার সূত্রে জানা যায়।

‎এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, সংখ্যালঘু পরিবারের উপর এমন প্রকাশ্য দখল ও হুমকির ঘটনায় দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এবিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-সার্বিক) মোঃ আবু সাইদ বলেন,আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।”ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host