1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
সঞ্চয়পত্রে ভোগান্তি কমাতে আজ থেকে নতুন ব্যবস্থা ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ককটেল বিস্ফোরণ পাকা মাঠে মাটি ভরাট! বাউফলে ৩১৮ প্রকল্পের প্রায় চার কোটি টাকা লুটপাট ডিআইজিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি, পুনঃতদন্তের নির্দেশ মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের বাড়িতে শোকের মাতম বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শিক্ষার্থীর বিরুদ্ধে রাজধানী থেকে পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক

পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল থেকে এগিয়ে আছে বিজেপি

  • প্রকাশিত সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়েছেন

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে আসতে শুরু করেছে। দেখা যাচ্ছে, অধিকাংশ সমীক্ষাতেই বিজেপি এগিয়ে। এরমধ্যে পি-মার্কের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপি-কে এগিয়ে রেখেছে। তাদের মতে, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে। অন্য দিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যান্যদের কোনও আসন দেওয়া হয়নি এই সমীক্ষায়।

ম্যাট্টিজ্রও তাদের ফল প্রকাশ করেছে। দুটি সংস্থারই জরিপেই দেখা যাচ্ছে এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। দলটি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেও জানিয়েছে তারা।

আনুষ্ঠানিকভাবে ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। পর্যবেক্ষক সংস্থাগুলো ভোটের মাঠের পরিস্থিতি, ভোটারদের তথ্য দিয়ে মূলত তাদের জরিপগুলো তৈরি করে। এরপর আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে তারা এ সম্ভাব্য ফল প্রকাশ করে।

পি-মার্ক তাদের জরিপে বলেছে, বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পাবে। অপরদিকে মমতা ব্যানার্জির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাবে ১১৮ থেকে ১৩৮টি আসন। আর রাহুল গান্ধীর ভারতীয় কংগ্রেস পাবে ২ থেকে ৬টি আসন।

পশ্চিমবঙ্গের বিধানসভার মোট ২৯৪টি আসন রয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে জিততে হবে ১৪৮টি আসনে।

অপরদিকে ম্যাট্টিজ্র জানিয়েছে, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পাবে ১২৫ থেকে ১৪০টি আসন। বিজেপি পাবে ১৪৬ থেকে ১৬১টি আসন এবং অন্যান্যরা পাবে ৬ থেকে ১০টি আসন।

পোল ডায়রি নামে আরেকটি সংস্থাও জানিয়েছে, মমতা ব্যানার্জিকে হটিয়ে এবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। সংস্থাটি বলছে, বিজেপি এবারের নির্বাচনে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে। অপরদিকে তৃণমূল কংগ্রেস পাবে ৯৯ থেকে ১২৭টি আসন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host