1. admin@sanataninews24.com : admin :
       
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনারকে বদলি নেই ডাক্তার, বিল ২ লাখ: শিশুর মৃত্যুর পর স্বজনের আহাজারি সুনামগঞ্জে নৌকাবাইচ ঘিরে উত্তেজনা, বন্ধের দাবি প্যানেল চেয়ারম্যানের অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আহাজারি, ‘খাবার দাও আল্লাহ’ চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ আদাবরে খণ্ড-বিখণ্ড লাশ, অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮ সড়ক দুর্ঘটনায় মুছে গেল বিয়ের আনন্দ, কনের ভাই-বোনসহ নিহত ৪

সাতক্ষীরার কালিগঞ্জে শতবর্ষী ঐতিহ্যে কালীপূজা সম্পন্ন

  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:
নিজস্ব প্রতিনিধি: মিলন হালদার

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার উজয়মারী গ্রামে সার্বজনীন কালী মন্দিরে শ্রী শ্রী কালী মায়ের বাৎসরিক পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শত শত বছরের প্রাচীন ঐতিহ্য বহনকারী এ পূজা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) রাত ১০টা ৩০ মিনিটে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নির্ধারিত বিধি-বিধান অনুযায়ী সারারাতব্যাপী মন্ত্রোচ্চারণ, আরতি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়। ভোরবেলা পূজার সমাপ্তি ঘটে এবং পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এই পূজার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো—প্রতিটি মায়ের জন্য পৃথক পুরোহিত দ্বারা পূজা পরিচালনা করা হয়। পূজা শেষে প্রচলিত রীতি অনুযায়ী পাঠা বলি প্রদান করা হয়, যা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে পালিত হয়ে আসছে। আয়োজকরা জানান, এই প্রথা শত শত বছর ধরে অবিচ্ছিন্নভাবে চলে আসছে এবং এলাকার মানুষ গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তা পালন করে আসছেন।

পূজায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত হন। পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে ছিল ভক্তদের ভিড় ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host