1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

যশোরে বাথরুম নির্মাণকে কেন্দ্র করে হামলার অভিযোগ, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে মুখ খোলায় আহত যুবক

  • প্রকাশিত সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর।
যশোর সদর উপজেলার বসুন্দীয়া ইউনিয়নের জঙ্গলবাধাল এলাকায় বাথরুম নির্মাণকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী মোঃ আশিকুজ্জামান জানান, স্থানীয় এক অসহায় ভূমিহীন ব্যক্তি সমীর মিয়াকে মানবিক সহায়তা হিসেবে বাথরুম নির্মাণে সহযোগিতা করায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাজার থেকে বাড়ি ফেরার পথে জঙ্গলবাধাল স্কুল মাঠ সংলগ্ন এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে মোঃ রিয়াদুল হক মিল্টনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া তার সহযোগী হিসেবে আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও জুয়া পরিচালনাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, যা স্থানীয় তরুণ সমাজকে বিপথগামী করছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host