1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

যশোরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দগ্ধ রাজমিস্ত্রি, অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিত সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস যশোর
যশোরের মনিরামপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দগ্ধ হয়ে আব্দুল গফফার (৬৫) নামে এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন কপিল মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহত আব্দুল গফফার হানুয়ার এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। জানা যায়, তিনি ঘটনাস্থলে নির্মাণ কাজ করার সময় অসাবধানতাবশত লোহার রড বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host