1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

জবি উপাচার্য মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ কেন্দ্রীয় মন্দিরের প্রতিনিধিদের

  • প্রকাশিত সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

সনাতনী নিউজ ডেস্ক

গত 28/04/2026 তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে মাননীয় উপাচার্য মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে কেন্দ্রীয় মন্দির সংশ্লিষ্ট দীর্ঘদিনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহ তাঁর নিকট উপস্থাপন করা হয়।
আমাদের দাবিসমূহ হলো:
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল স্বীকৃতি প্রদান করা।
২. মন্দিরের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত বাজেট বরাদ্দ নিশ্চিত করা।
৩. কেন্দ্রীয় মন্দিরের স্থায়ী সীমানা নির্ধারণ ও সংরক্ষণ করা।
৪. মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানের স্বার্থে স্থায়ীভাবে পুরোহিত ও সেবায়েত নিয়োগ করা।
মাননীয় উপাচার্য মহোদয় অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের বক্তব্য শুনেছেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে উক্ত দাবিসমূহ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।
আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ও সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির তার যথাযথ মর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host