1. admin@sanataninews24.com : admin :
       
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি ১৮ দিনে দ্বিতীয় দফা বাড়লো এলপি গ্যাসের দাম যিশু খ্রিস্টের মূর্তির ওপর হাতুড়ি দিয়ে হামলা সেনা সদস্যের, তোপের মুখে ইসরায়েল টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের বীরগঞ্জে আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের বাসাবাড়িতে হামলা অগ্নিসংযোগ, শ্মশানকালী মন্দির ও মূর্তি ভাঙচুর অভিযোগ উঠেছে। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী উপাসনা ঘোষ নিহত: চালক আকাশ হাসপাতালে চিকিৎসাধীন। অক্ষয় তৃতীয়ার সম্পর্কে বিশেষ প্রতিবেদন ভারতের হাইকমিশনার হয়ে ঢাকায় আসছেন দিনেশ ত্রিবেদী ভিক্ষুকের কাছে ওষুধের দাম কম রাখায় হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি বন্ধ।

চিন্ময় দাসকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি

  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়েছেন

চট্টগ্রাম: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহর আদালতে এ শুনানি হয়।
মামলার বাদী পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
বাদীর আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী বাংলানিউজকে বলেন, নালিশি মামলায় পিবিআইয়ের প্রতিবেদন পাওয়ার পর কারাগারে থাকা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত কোনো আদেশ দেননি; আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করে। এর আগে আসামিপক্ষের আইনজীবী কেপি শর্মা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত শুনানির দিন নির্ধারণ করেন।
২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একাধিক মামলা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host