1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

যশোরে মোটরসাইকেল পার্টসের গোডাউনে অগ্নিকাণ্ড

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরপ বিশ্বাস যশোর।
শহরের ব্যস্ততম আর এন রোড এলাকায় নলডাঙ্গা মসজিদের সামনে অবস্থিত এ.এস অটোর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার পর হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়, যা অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে। জানা গেছে, তিনতলা ভবনের ভেতরে থাকা ওই গোডাউনটিতে জাপানি ব্র্যান্ড Suzuki মোটরসাইকেলের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ সংরক্ষণ করা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

প্রতিষ্ঠান মালিক মোহাম্মদ মনা দাবি করেন, সেখানে বিপুল টাকার মালামাল ছিলো। যা তার ক্ষতি হয়েছে।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, গোডাউনটিতে মোটরসাইকেলের যন্ত্রাংশ মজুদ ছিল, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। কেউ কেউ বলেন প্রতিষ্ঠান মালিক দেনায় জর্জরিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host