1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই

  • প্রকাশিত সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

সনাতনী নিউজ ডেস্ক

সাতক্ষীরায় স্বর্ণের গহনা ছিনিয়ে নিতে বীথিকা রানী ঘোষ (৪৫) নামে এক নারী দোকানিকে মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৬ এপ্রিল) রাতে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে স্থানীয় একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বীথিকা রানী ঘোষ মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। তিনি মাগুরা বৌবাজার এলাকায় নিজের একটি মুদি দোকান পরিচালনা করে সংসার চালাতেন।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর বীথিকা রানী দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। ধারণা করা হচ্ছে, তার শরীরে থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নিতে এ ঘটনা ঘটানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বীথিকার হাতে স্বর্ণের রুলি, গলায় চেইন এবং কানে দুল ছিল। যা এখন পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের আঘাতের চিহ্ণ দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host