1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ভারতীয় ভিসার নামে ভুয়া কল ও বার্তা: প্রার্থীদের সতর্ক থাকার নির্দেশ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন সেপ্টেম্বর থেকে রাজপথে ১১ দল: ৪ বিভাগে লংমার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসবে’: হুঙ্কার জামায়াত আমিরের এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য

ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই বোনের!

  • প্রকাশিত সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

সনাতনী নিউজ ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫)। তারা কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা বন্ধ থাকায় সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। কিন্তু একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host