1. admin@sanataninews24.com : admin :
       
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ভারতীয় ভিসার নামে ভুয়া কল ও বার্তা: প্রার্থীদের সতর্ক থাকার নির্দেশ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হলেন কাজী জেসিন সেপ্টেম্বর থেকে রাজপথে ১১ দল: ৪ বিভাগে লংমার্চ শেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ প্রয়োজনে সরকার পতনের আন্দোলনের ঘোষণা আসবে’: হুঙ্কার জামায়াত আমিরের এক মাসে পাগলা কুকুরের কামড়ে আহত ৩ শতাধিক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, আদালতে দাঁড়ায়নি কেউ রাজধানীতে কালভার্টের নিচ থেকে তরুণীর বিচ্ছিন্ন মাথা ও হাত উদ্ধার বোরকাপরা নারীর ইশারায় থামে বাস, ২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী ব্যাংকের টাকার জন্য বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার রোমহর্ষক তথ্য

বিয়েতে রাজি না হওয়ায় পীরগঞ্জে পরীক্ষার্থী লিপি রায়ের আত্মহত্যা

  • প্রকাশিত সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

সনাতনী নিউজ ডেস্ক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবারের পক্ষ থেকে জোরপূর্বক বিয়ে দিতে চাওয়ায় অভিমানে ঘুমের ওষুধ খেয়ে লিপি রায় (২৪) নামের এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লিপি পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার সেনগাঁও ইউনিয়নের দানাজপুর গ্রামের **চন্দ্র মোহন রায়ের** মেয়ে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার লিপির ডিগ্রি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়ি ফিরলে তাঁর বাবা জানান যে, পাত্রপক্ষ তাঁকে দেখতে আসবে। লিপি এই মুহূর্তে বিয়ে করতে রাজি না থাকায় মা-বাবার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে গভীর রাতে পরিবারের সবার অগোচরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন করেন তিনি।

পীরগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে লিপিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর পাকস্থলী পরিষ্কার (ওয়াশ) করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। একজন পরীক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host