1. admin@sanataninews24.com : admin :
       
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি ‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গৃহবধূর ‘আত্মহত্যা’ যশোরে সরকারকে উৎখাত ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজন আটক

যশোরের কেশবপুরে আপন ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেবরকে আটক করেছে পুলিশ

  • প্রকাশিত সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরূপ বিশ্বাস, যশোর
যশোরের কেশবপুরে আপন ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দেবরকে আটক করেছে পুলিশ। আটক ইমাদুল সানা কেশবপুর উপজেলার বরনঢালী গ্রামের করিম বক্সের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময় ইমাদুল তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাকে নানা ধরনের হুমকি-ধমকি দিতেন ইমাদুল। গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই নারী বিলে ঘাস কাটতে যান। এ সময় সুযোগ বুঝে ইমাদুল তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। পরে তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ইমাদুল পালিয়ে যান। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসাইন জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় শুক্রবার দিবাগত ভোরে ইমাদুলকে তার বাড়ি থেকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host