1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদের শিরোনাম

যশোরে তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা যুবদলের স্বাগত মিছিল

  • প্রকাশিত সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস, যশোর
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু এবং নাজমুল হোসেন বাবুলসহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ করার সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের এই সফর যশোর অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host