রাজধানীর আদাবরে চাঁদাবাজির মামলায় থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
অভিযোগ রয়েছে, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেফতার করেছে ডিবি।
Leave a Reply