1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁদাবাজি মামলায় মোহাম্মদপুর থেকে ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার মিরপুরে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেফতার এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি যশোরে পূজা দেখে ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ আহত, দুইজন আটক রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ লাশ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পিরোজপুরে নিখোঁজ গৃহবধূর ৩ দিন পর মরদেহ উদ্ধার কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার: রাষ্ট্রপতি বিএনপি ক্ষমতায় থাকায় হিন্দুরা সুন্দরভাবে উৎসব পালন করতে পারছে: মীর সপু

যশোরে পূজা দেখে ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ আহত, দুইজন আটক

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

যশোর শহরে পূজা দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার নিয়ে কথা-কাটাকাটির জেরে সোহান দাস (১৮) নামে এক তরুণ ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় নিলয় পাল (১৮) ও নাঈম (১৬) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বেজপাড়া বালুর মাঠ এলাকায় টিপুর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সোহান সদর থানার আরবপুর মাঠপাড়া এলাকার শ্যামদাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,পূজা দেখে বাড়ি ফেরার পথে সোহান বেজপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তা পারাপার নিয়ে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। এতে তার ডান পায়ে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিলয় পাল ও নাঈমকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সোগান দাসের ছেলে শ্যাম দাস বাদী হয়ে মামলা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host