1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁদাবাজি মামলায় মোহাম্মদপুর থেকে ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার মিরপুরে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেফতার এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি যশোরে পূজা দেখে ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ আহত, দুইজন আটক রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ লাশ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পিরোজপুরে নিখোঁজ গৃহবধূর ৩ দিন পর মরদেহ উদ্ধার কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার: রাষ্ট্রপতি বিএনপি ক্ষমতায় থাকায় হিন্দুরা সুন্দরভাবে উৎসব পালন করতে পারছে: মীর সপু

রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ লাশ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

খুলনা নগরীতে ভোরের আলো ফোটার আগেই গুলিতে প্রাণ গেল মো. তুষার (২৭) নামে এক যুবকের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায়। 

নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নম্বর গলির বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। ঘটনাস্থলে তার লাশের পাশে রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের একটি মোটরসাইকেল পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক তথ্যে উঠে এসেছে, এ ঘটনার আগে নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকায় খাদিমুল উলুম মাদ্রাসার সামনে রক্তের দাগ দেখা গেছে। বিশ্বস্ত সূত্রের দাবি, সেখানে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একপর্যায়ে মোটরসাইকেলে থাকা দুজন পড়ে যান। 

পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসেন বলে দাবি করা হয়েছে। এরপর আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয় বলে ওই সূত্রের ভাষ্য। এতে তার পিঠে গুলি লাগে। পরে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে তার মৃত্যু হয়।

তবে মাদ্রাসার সামনে কথিত ধস্তাধস্তি, ছুরিকাঘাত এবং তুষার হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে, ওই ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, কিংবা তুষারকে অনুসরণ করে হামলা চালানো হয়েছিল কি না সেসব প্রশ্নেরও তাৎক্ষণিক উত্তর মেলেনি।

খুলনা থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, নিহত তুষার সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host