1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদের শিরোনাম
চাঁদাবাজি মামলায় মোহাম্মদপুর থেকে ছাত্রদল নেতা নয়ন গ্রেফতার মিরপুরে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেফতার এনআইডিতে নাম, বয়স, জন্মতারিখ ও ঠিকানা সংশোধনে লাগবে যেসব কাগজপত্র সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি যশোরে পূজা দেখে ফেরার পথে ছুরিকাঘাতে তরুণ আহত, দুইজন আটক রাস্তায় পড়েছিল গুলিবিদ্ধ লাশ, পাশে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল পিরোজপুরে নিখোঁজ গৃহবধূর ৩ দিন পর মরদেহ উদ্ধার কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার: রাষ্ট্রপতি বিএনপি ক্ষমতায় থাকায় হিন্দুরা সুন্দরভাবে উৎসব পালন করতে পারছে: মীর সপু

পিরোজপুরে নিখোঁজ গৃহবধূর ৩ দিন পর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়েছেন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর ফেরিঘাটে ট্রলারডুবির তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামের নিখোঁজ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মধুরাবাদ এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রীনা বেপারী জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিন দিন আগে শ্রীরামকাঠী বন্দরে যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার দিন রাতেই এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল, তবে রীনা বেপারী নিখোঁজ ছিলেন। বুধবার সকালে মধুরাবাদ এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক রায়হানুল আশরাফ জানান, ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় বুধবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করা সম্ভব হয়। নিহতের দেবর মরদেহ শনাক্ত করার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্তে যাদের বিরুদ্ধে অবহেলা বা গাফিলতির অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাটের ইজারাদারদের কোনো অবহেলা থাকলে ইজারা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host