1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন মেয়ে বদলি আবেদনের জন্য আইডি-পাসওয়ার্ড পাচ্ছেন শিক্ষকরা চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন একাধিক সহযোগী সহ যশোর ঝিকরগাছা থেকে এই গ্রেফতার। ফ্রিতে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, পাবেন যেভাবে যশোরে একান্ত মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং মারধরের অভিযোগে মামলা প্রক্টরের মুখে ভিন্ন বার্তা! ছাত্রলীগকে গোপনে পড়াশোনা চালানোর পরামর্শে সরগরম ক্যাম্পাস যশোরে মাদকের ব্যবসায় সাহায্য না করায় যুবককে কুপিয়ে জখম ২১ শিক্ষার্থীর মৃত্যু শোকের মাঝে ফুলমালা! বিজেপি ও ধর্মেন্দ্র প্রধানকে তীব্র আক্রমণ কংগ্রেস নেতার যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি মেধাবী চিকিৎসক ডা. অদিতি সাহা গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩

মুসলিম ধর্ম ত্যাগ করে সনাতন গ্রহণ, পুত্রকে ত্যাজ্য ঘোষণা পিতার

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়েছেন

পাবনার ঈশ্বরদীতে ধর্ম পরিবর্তন করে হিন্দুধর্ম গ্রহণ এবং হিন্দু মেয়েকে বিয়ে করায় নিজের একমাত্র ছেলে মো. সজল আলী ওরফে সজল সরদারকে ত্যাজ্য পুত্র ঘোষণা করেছেন পিতা মো. আজগর আলী সরদার।

রোববার পাবনা জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সজল সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের বাসিন্দা।

হলফনামায় উল্লেখ করা হয়, সজল আলী গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা করে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন (হিন্দু) ধর্ম গ্রহণ করেন এবং ‘সজল সরকার’ নাম গ্রহণ করেন। পরে ৯ ফেব্রুয়ারি’২৬ তিনি কুমারী আরতি রাণীকে বিয়ে করেন।

এ ঘটনায় পিতা মো. আজগর আলী সরদার হলফনামায় জানান, তিনি স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে তার পুত্রকে সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে ত্যাজ্য ঘোষণা করেছেন। তার মৃত্যুর পরও সজল তার সম্পত্তির কোনো অংশীদার হবেন না বলে উল্লেখ করা হয়।

এছাড়া ভবিষ্যতে সজল সরদার যদি সম্পত্তির ওপর কোনো দাবি উত্থাপন করেন, তা আইনত গ্রহণযোগ্য হবে না বলেও হলফনামায় উল্লেখ করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host