1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার: রাষ্ট্রপতি বিএনপি ক্ষমতায় থাকায় হিন্দুরা সুন্দরভাবে উৎসব পালন করতে পারছে: মীর সপু ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার চট্টগ্রামে দুর্গাপূজা চলাকালে হিন্দু শিক্ষক দোলনচন্দ্র প্রেমের ফ্ল্যাটে চুরি; সোনা ও রুপো চুরি। সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে সিদ্ধিরগঞ্জে মন্দিরে ঢুকতে না দেওয়ার অভিযোগ, প্রতিবাদে প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা গাজীপুরে মন্দিরে সিজদা করে কুরআনে আগুন, যুবক আটক অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ অটোভ্যান ছিনতাইয়ের পর কিশোরকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২ পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে বাড়িটি থেকে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবীর। ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, ওই বাড়িটি পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল।

ডিবি সূত্র জানায়, রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেয়া হতো। বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৮৪ জন নারী-পুরুষকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

ডিবি জানিয়েছে, অভিযান চালানো বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে ডিবির অভিযান চালানোর বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকলের সাড়া দেননি। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host