প্রতিনিধি: স্বরুপ বিশ্বাস, যশোর
বাংলাদেশে চলমান জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের একটি সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, কমিটিতে সরকারি দল থেকে ৫ জন এবং বিরোধী দল থেকে ৫ জন সদস্য রাখা হয়েছে।
প্রস্তাবিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সরকারি দলের প্রস্তাবিত সদস্যরা হলেন: ১. ইকবাল হাসান মাহমুদ টুকু (সভাপতি)
২. অনিন্দ্য ইসলাম অমিত (প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ)
৩. এবিএম আশরাফ উদ্দিন নিজান (সংসদ সদস্য, লক্ষ্মীপুর-৪)
৪. মঈনুল ইসলাম খান শান্ত (সংসদ সদস্য, মানিকগঞ্জ-২)
৫. মিয়া নুরুদ্দিন আহমদ অপু (সংসদ সদস্য, শরীয়তপুর-৩)
বিরোধী দলের প্রস্তাবিত সদস্যরা হলেন: ১. সাইফুল আলম খান (সংসদ সদস্য, ঢাকা-১২)
২. নুরুল ইসলাম (সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-৩)
৩. আবদুল বাতেন (সংসদ সদস্য, ঢাকা-১৬)
৪. মোহাম্মদ আবুল হাসনাত (সংসদ সদস্য, কুমিল্লা-৪)
৫. মুফতি মাওলানা আবুল হাসান (সংসদ সদস্য, সিলেট-৫)
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এই প্রস্তাব উত্থাপন করেন। বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে দ্রুত সদস্যদের নাম চূড়ান্ত করার কথা জানান।
জানা গেছে, প্রস্তাবিত এই কমিটি দেশের জ্বালানি সংকটের কারণ বিশ্লেষণ, বাস্তবসম্মত সমাধান খোঁজা এবং সরকারের জন্য কার্যকর নীতিগত পরামর্শ দেওয়ার লক্ষ্যে কাজ করবে।
Leave a Reply