1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ধর্ম যার যার রাষ্ট্র সবার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারও সবার: রাষ্ট্রপতি বিএনপি ক্ষমতায় থাকায় হিন্দুরা সুন্দরভাবে উৎসব পালন করতে পারছে: মীর সপু ভিক্ষার অভিযোগে সৌদি আরবে বাংলাদেশি ও ভারতীয় ৪ প্রবাসী গ্রেপ্তার চট্টগ্রামে দুর্গাপূজা চলাকালে হিন্দু শিক্ষক দোলনচন্দ্র প্রেমের ফ্ল্যাটে চুরি; সোনা ও রুপো চুরি। সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে সিদ্ধিরগঞ্জে মন্দিরে ঢুকতে না দেওয়ার অভিযোগ, প্রতিবাদে প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা গাজীপুরে মন্দিরে সিজদা করে কুরআনে আগুন, যুবক আটক অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ অটোভ্যান ছিনতাইয়ের পর কিশোরকে হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২ পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

  • প্রকাশিত সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়েছেন

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চাঞ্চল্যকর মামলার অন্যতম প্রধান আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে ‘শুটার লেলিন’কে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এর আগেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান এই আটকের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর জোনাল টিম। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ লেলিনের বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা— শাহ আলী থানার গ/১১, রোড-১, ব্লক-বি, সেকশন-১ এলাকা।

ডিবি সূত্রে জানা যায়, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা (নম্বর: ১৯) দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হলেন এই লেলিন। তার বিরুদ্ধে মিরপুর এলাকায় চাঁদাবাজি, জবরদখল এবং ত্রাস সৃষ্টির মতো গুরুতর একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, রাড্ডাকাণ্ডে সরাসরি জড়িত অন্তত ৪০ জনের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host