1. admin@sanataninews24.com : admin :
       
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদের শিরোনাম
ফেসবুক লাইভে এসে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীরকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অবস্থান স্পষ্ট করবেন বলে জানালেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিষ্ঠা কালীন সদস্য প্রসেনজিৎ কুমার হালদার শরীয়তপুরে জুলাই গণ–অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে মারধরের অভিযোগ, উত্তেজনা ও বিক্ষোভ ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী কিশোরী, গর্ভপাতের পর ৬ মাসের বাচ্চাকে নদীতে নিক্ষেপ নতুন বাংলাদেশ বিনির্মানের সুযোগ এসেছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ কনটেন্ট ক্রিয়েটর রিপনের বিরুদ্ধে ধর্ষণ মামলা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট করে পদ হারানো এনসিপি নেতা গ্রেপ্তার ধর্মীয় অনুভূতিতে আঘাত’: ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের ঘটনায় শাস্তির দাবি

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও, ঘরবাড়ি বিধ্বস্ত-আহত ১

  • প্রকাশিত সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়েছেন

সনাতনী নিউজ ডেস্ক

হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শীলা বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে চারটি পরিবারের অন্তত ছয়টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

এ ঘটনায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে হঠাৎ করেই ঝড়ো হাওয়া ও শীলা বৃষ্টির সঙ্গে শুরু হয় এই তাণ্ডব।

অল্প সময়ের মধ্যেই ঝড়ের তীব্রতা ভয়াবহ রূপ নেয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।
জানা যায়, সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় প্রবল বাতাসে একটি বিশাল গাছ ভেঙে পড়ে নিজাম উদ্দিনের বসতঘরের ওপর।

এ সময় পরিবারের অন্য সদস্যরা দ্রুত ঘর থেকে বের হতে সক্ষম হলেও নিজাম উদ্দিন ঘরের ভেতরেই আটকা পড়েন। পরে স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নিজাম উদ্দিন, লালন, নাজমুল ও নুর আলমের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

এদিকে কালবৈশাখীর প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় কৃষিখাতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর জানান, আকস্মিক ঝড় ও শীলা বৃষ্টিতে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের কাজ চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host