1. admin@sanataninews24.com : admin :
       
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদের শিরোনাম

সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আভাস, যেসব বিভাগে সতর্ক সংকেত

  • প্রকাশিত সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়েছেন

সনাতনী নিউজ ডেস্ক

উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগে সন্ধ্যার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দিয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বিধায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের রংপুর ও ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঝড়ের তীব্রতা বেশি হওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুনঃ) ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। গত কয়েক দিনের গুমোট আবহাওয়ার পর এই শক্তিশালী কালবৈশাখীর আভাস নৌচলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

আবহাওয়া অফিস সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় খরব আরো পড়ুন
© All rights reserved © 2026 Sanatani Research & IT Limited
Designed By Barishal Host